আগামী ৪৮ ঘন্টায় যে সব এলাকায় হবে ঝেঁপে বৃষ্টি

আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ইতিমধ্যেই আজ দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামীকাল শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। অন্যদিকে উত্তরবঙ্গে এখনো চলবে বৃষ্টি। আগামী ৪৮ ঘন্টা ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গের পাঁচটি জেলায় চলবে বৃষ্টি।


 
উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। চলতি বছরে বাংলায় সঠিক সময়ে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়নি। মাঝে মাঝেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, তবে তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। হাওয়া অফিস জানাচ্ছে, আজ এবং আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে।
আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আজ সারাদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপমাত্রা ২৮ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল সন্ধ্যায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও অনেকটাই বেশি। বাতাসে স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬১ থেকে ৯৫ শতাংশ।

ব্যাঙ্ক টাকা ধার দিতে চাইছে, কিন্তু জনগন নিচ্ছেনা


 ব্যাঙ্কের ভঁাড়ারে টাকা অঢেল। অথচ বাজারে ধার নেওয়ার লোক নেই। করোনা–সঙ্কটের জেরে এমনই এক কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে ভারতীয় অর্থনীতিতে। দিশা খুঁজে পাচ্ছে না শিল্প–‌মহলও। বণিক সভা অ্যাসোচ্যাম–‌এর আশা, আগস্টের গোড়ার বৈঠকে এই কঠিন পরিস্থিতি থেকে বেরোনোর উপায় নিয়ে মাথা ঘামাবে রিজার্ভ ব্যাঙ্কের মানিটরি কমিটি। ৪ থেকে ৬ আগস্ট বৈঠকের পর আর্থিক নীতি নিয়ে তাদের সিদ্ধান্ত জানাবে ওই কমিটি। অ্যাসোচ্যাম–‌এর মতে, বাজারে চলছে অনিশ্চয়তা। কারণ লোকের হাতে টাকা নেই। তাই জিনিসের চাহিদাও নেই। এর পর ব্যালান্স শিটে বাড়ছে ঋণের বোঝা। ফলে কী জন্য ধার নেবে শিল্প–‌কারখানা? এর ফলে বিভিন্ন ব্যাঙ্কে জমা–‌হওয়া টাকা এসে জড়ো হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের ভঁাড়ারে। আবার সেই টাকা বিনিয়োগের জায়গা খুঁজে না পেয়ে সরকারকেই বেশি–‌বেশি করে ঋণ দিয়ে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। চলতি অর্থ বর্ষে মে মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত এ দেশের শিল্পক্ষেত্রে মোট ব্যাঙ্ক–‌ঋণের পরিমাণ কমেছে ১.৫ শতাংশ। আরবিআই–‌এর তথ্যে দেখা যাচ্ছে, সার শিল্পে মোট ব্যাঙ্ক–‌ঋণের পরিমাণ কমেছে ২৯ শতাংশ, রাসায়নিক ও রাসায়নিক পণ্য তৈরির শিল্পে মোট ঋণ কমেছে মাইনাস ১০ শতাংশ, কাচ ও কাচের জিনিসপত্র তৈরির শিল্পে মোট ঋণ কমেছে ৭ শতাংশ। একই ভাবে ঋণ নেওয়ার পরিমাণ কমেছে নির্মাণ শিল্পে ৩.৭ শতাংশ, রত্ন ও অলঙ্কার শিল্পেও ৩.৭ শতাংশ এবং চর্মশিল্পে ৪.৪ শতাংশ। অ্যাসোচ্যাম–‌এর সেক্রেটারি জেনারেল দীপক সুদ জানিয়েছেন, ‘ঋণ পাওয়া নয়, আজকের দিনে মূল সমস্যা হল ধার শোধ করা। দেশের বিপুল সংখ্যক শিল্পের যত উৎপাদন–‌ক্ষমতা, বাস্তবে কাজে লাগানো হচ্ছে তার অর্ধেকেরও কম। এর পরেও যদি তাদের ব্যালান্স শিটে চাপ পড়ে, তা হলে তার পরিণাম হবে খুবই খারাপ।’ তঁার মতে, সমস্যাটা রেপো রেট নিয়ে নয়। আর্থিক বাজারে যেটা সমস্যা তৈরি করছে, তা হল রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেটে সুদের যে–‌হার, সেই হারেই রিজার্ভ ব্যাঙ্কের কাছে টাকা জমা রাখে ব্যাঙ্কগুলি। দীপক সুদ বলেন, রিজার্ভ ব্যাঙ্কের মানিটরি কমিটি যদি তাদের বৈঠকে সরকারের বাড়তি ঋণের চাহিদা জোগান দেওয়ারও সিদ্ধান্ত নেয়, তা হলেও ব্যাঙ্ক–‌ব্যবস্থায় থেকে যাবে নগদের স্রোত, যা ধার নেওয়ার লোক বাজারে নেই। অ্যাসোচ্যামের বক্তব্য, কর্পোরেট ও ইনফর্মাল সেক্টর, অর্থনীতির দুটো ক্ষেত্রই এখন আগুন নেভানো বা ক্ষতি সামলানোর মনোভাব নিয়ে চলছে। ফলে অদূর ভবিষ্যতে তারা নতুন বিনিয়োগ এড়িয়েই চলবে। এই পরিস্থিতিতে বণিক সভার আশা, নিশ্চয়ই এই কঠিন অবস্থা থেকে বেরোনোর রাস্তা দেখাবে রিজার্ভ ব্যাঙ্ক।‌

রেশন-নিয়ম পাল্টে যাচ্ছে বাংলায়? এবার জুড়বে আধার-ফোন, থাকবে বায়োমেট্রিক পদ্ধতিও!

রেশন ব্যবস্থায় স্বচ্ছতার লক্ষ্যে এবার নিয়মে বড় পরিবর্তন আনল রাজ্য সরকারের। এবার থেকে রেশন ব্যবস্থায় SMS এবং বায়োমেট্রিক পদ্ধতি চালুর নির্দেশ দিয়েছে খাদ্য দফতর। নয়া এই ব্যবস্থায় রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের নম্বর এবং গ্রাহকের ফোন নম্বর যুক্ত করতে হবে। ভিড় এড়াতে প্রতি মাসের তৃতীয় ও চুর্থত সপ্তাহে রেশন কার্ড, আধার কার্ড এবং মোবাইল নম্বর নিয়ে উপভোক্তাদের রেশন দোকানে যোগাযোগ করতে হবে। রেশন দোকানেই যন্ত্রের মাধ্যমে উপভোক্তার ডিজিটাল রেশন কার্ডে নম্বরের সঙ্গে আধার নম্বর সংযুক্ত করা হবে।

আধার সংযুক্তির পর বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন  তুলতে পারবেন গ্রাহকরা। কোনও কারণে বায়োমেট্রিক পদ্ধতি যদি সফল না হয়, তবে সংযুক্ত মোবাইল নম্বরে OTP-র মাধ্যমেও রেশন তোলা যাবে। তবে লকডাউন চলায় এখনও নয়া সিদ্ধান্ত এখনও চালু করা হবে না।

কেন্দ্র রেশনের সময়সীমা নভেম্বর পর্যন্ত বাড়ানোর কথা প্রধানমন্ত্রী ঘোষণা করার পর রাজ্যে ২০২১-এর জুন পর্যন্ত নিখরচায় রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, রাজ্যে লকডাউন চলাকালীন রেশন সরবরাহ নিয়ে একগুচ্ছ অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপও নিয়েছে রাজ্য সরকার।

এমন সময়ে বিকল্প পথের সন্ধান খুঁজছিল খাদ্য দফতর। গ্রাহক স্বার্থেই বায়োমেট্রিক ও SMS পদ্ধতি চালু করা হবে। প্রসঙ্গত, রাজ্যে রেশন কার্ডের সংখ্যা প্রায় ১০ কোটি। তবে অনেকেই ফোন নম্বর সংযুক্ত করাননি। আপাতত সেই সংযুক্তিকরণে জোর দেওয়া হয়েছে।
এভাবে উপভোক্তার রেশন যাতে অন্য হাতে না যায়, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর খাদ্য দফতর।

মহিলার গোপনাঙ্গ থেকে সোয়াব নিয়ে করোনা টেস্ট, গ্রেফতার ল্যাব এর টেকনিশিয়ান

রাজ্যের মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রী যশোমতি ঠাকুর এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন। অভিযুক্ত টেকনিশিয়ানের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপের হুঁশিয়ারিও দেন মন্ত্রী।
জানা গিয়েছে, অভিযোগকারিণী অমরাবতীর এক শপিং মলে কর্মরত। ২৪ জুলাই তাঁদের এক স্টাফের কোভিড পজিটিভ ধরা পড়ে। এর পর মলের জনা ২৫ স্টাফ অমরাবতীর ওই ল্যাবে গিয়ে সোয়াব টেস্ট করাতে দেন। ওই ২৫ জনের মধ্যে অভিযোগকারিণী মহিলাও ছিলেন।
স্থানীয় বাদনেরা থানার ইনস্পেক্টর বানজারি সংবাদ সংস্থাকে জানান, মঙ্গলবার অমরাবতীর ওই মলের ২৫ জন স্টাফের নাক থেকে সোয়াব সংগ্রহ করা হয়েছিল। এর পর ওই মহিলাকে আলাদা করে ডেকে, কোভিড টেস্টের অছিলায় ফের গোপনাঙ্গ থেকে সোয়াব সংগ্রহ করে অভিযুক্ত।
অমরাবতী থেকেই দেশ প্রথম মহিলা রাষ্ট্রপতি (প্রতিভা পাটিল) পেয়েছিল। সেই জেলায় এমন এক ঘটনা মাথা হেঁট করে দিয়েছে বলেই মনে করেন নারীকল্যাণ মন্ত্রী।
বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ১১ হাজার ৭৯৮। বৃহস্পতিবার পর্যন্ত গোটা রাজ্যে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭২৯ জনের। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ২৬৬ জনের মৃত্যু হয়েছে। একদিনে ১১,১৪৭ নমুনা পজিটিভ এসেছে। সেরে ওঠা রোগীর সংখ্যা ২ লক্ষ ৪৮ হাজার ৬১৫।
এদিকে, গোটা দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৫৪,৮০০। একদিনে মৃত্যু হয়েছে ৭৮৩ জনের। দেশে সংক্রামিত বেড়ে হয়েছে ১৬ লক্ষ ৩৯ হাজার ১৮৪। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫ হাজার ৭৮৬।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করন।

মাত্র 399 টাকাতেই নতুন ফোন নিয়ে আসছে Jio

ফোন এত দিন যাঁদের কাছে স্বপ্নাতীত ছিল, এবার তাঁদের জন্যও চিন্তাভাবনা শুরু করে দিয়েছে মুকেশ আম্বানির সংস্থা। অল্প টাকায় JioPhone  নিয়ে এসে দেশের গরীব মানুষের হাতেও মোবাইল ফোন তুলে দিতে চলেছে Reliance Jio। সূত্রের খবর, এই মুহূর্তে জোরকদমে তৈরি হচ্ছে JioPhone 5। আর সেই ফোনের দাম ৫০০ টাকারও কম হতে চলেছে বলে আরও জানা গিয়েছে।
বিগত কিছু বছর আগেই ভারতের বাজারে বিপুল জনপ্রিয়তা লাভ করে JioPhone। খুবই সস্তায় Jio সিম ব্যবহারের পাশাপাশিই LTE সুবিধাও উপলব্ধ সেই ফোনে। প্রথম বার মার্কেটে লঞ্চ করার সময়ে JioPhone-এর দাম ছিল মাত্র 999 টাকা। এখন সেই ফোনের দাম মাত্র 699 টাকা। তবে টেক বিশেষজ্ঞরা মনে করছেন, JioPhone 5 আগের JioPhoneগুলির থেকে আরও ভালো হতে চলেছে। সংস্থার তরফে জানানো হয়েছে এই JioPhone 5 আদতে JioPhone-এর একটি লাইট ভার্সন।
JioPhone 5 এ কানেক্টিভিটির জন্য WiFi এবং ব্লুটুথের কোনও অপশন নেই। ফোনে একটি ছোট্ট LCD প্যানেল থাকছে। এ ছাড়াও ফোনের স্টোরেজের পরিমাণও কম হতে চলেছে। অতিরিক্ত অ্যাপ্লিকেশনের ঝক্কি এই ফোনে রাখছে না Reliance Jio। কোনও গ্রাহক এই ফোনে ইচ্ছে মতো অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে সমস্যায় পড়তে পারেন। সে ক্ষেত্রে ফোনটি অনর্গল হ্যাং করার সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাছাড়াও Reliance Jio-র নয়া এই মডেলে ক্যামেরা থাকার কোনও সম্ভাবনা নেই।
আগের অন্যান্য JioPhoneগুলির মতোই এই ফোনেও VoLTE কল করতে পারবেন গ্রাহকেরা। আর Jio সিম ব্যবহারকারীদের জন্য কলিং সম্পূর্ণ বিনামূল্যেই হতে চলেছে। তবে অন্য নেটওয়ার্কে কল করতে গেলে রিচার্জ করতেই হবে। এ ছাড়াও JioPhone 5 এ ইন্টারনেট ব্যবহার করতে গেলেও গ্রাহককে ইন্টারনেট প্যাক রিচার্জ করতে হবে। একই সঙ্গে মার্কেটে দুটি ফোন লঞ্চ করবে Reliance Jio। একটি JioPhone 5 এবং আর একটি Jio Smartphone। আর এর মাধ্যমেই যে টেলিকম মার্কেটের পাশাপাশিই এবার স্মার্টফোন জগতেও ছাপ ফেলতে চলেছে Reliance Jio, তা আর বলার অপেক্ষা রাখে না।

কিন্তু কবে লঞ্চ হবে JioPhone 5? আর দামই বা কত হবে নতুন এই ফোনের? JioPhone 5 বাজারে ঠিক কবে নাগাদ লঞ্চ হবে, সে বিষয়ে সংস্থার তরফে এখনও অবধি কিছুই জানানো হয়নি। তবে বিশেষজ্ঞ মহল মনে করছে, চলতি বছরের শেষের দিকেই লঞ্চ হবে JioPhone 5। একই সঙ্গে Jio Smartphone-ও এই বছরের শেষের দিকে মার্কেটে চলে আসবে বলে মনে করা হচ্ছে। আর JioPhone 5-এর দাম মাত্র 399 টাকা থেকেই শুরু হবে।

টাইমস স্কোয়ারের ১৭ হাজার বর্গফুটের এলইডি ডিসপ্লেতে প্রদর্শিত হবে রাম মন্দিরের 'ভূমি পূজা!

সংগঠকদের কথা মতো ৫ অগস্ট রাম মন্দিরের "ভূমি পূজা" হলো ঐতিহাসিক ঘটনা। তাই রাম ও অযোধ্যার রাম মন্দিরের ত্রিমাত্রিক ছবি দেখানো হবে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে।

আমেরিকা- ভারত জনবিষয়ক কমিটির সভাপতি জগদিশ সেওহানি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, সেই ঐতিহাসিক মুহুর্ত উদযাপন করার জন্য নিউ ইয়র্কে সব ব্যবস্থাপনা গ্রহণ করা হয়ছে।
টাইমস স্কোয়ারের ১৭ হাজার বর্গফুটের এলইডি ডিসপ্লেতে সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত "জয় শ্রী রাম" লেখা ও রামের ছবি ও ভিডিয়ো প্রদর্শিত হবে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপনের ছবিও দেখানো হবে টাইমস স্কোয়ারের স্ক্রিনগুলি জুড়ে।

সেহওয়ানি এ-ও জানিয়েছেন, বিশ্বের অন্যতম এই আকর্ষিত পর্যটন স্থানে সেদিন প্রবাসী ভারতীয়রা জড় হবেন এবং মিষ্টিমুখ করে পালন করবেন। "এটা জীবদ্দশায় একবার কিংবা শতাব্দীতে একবার নয়। এটা এমন একটা অনুষ্ঠানে যা মানবকূলের কাছে আর আসবে না।" একথা বলে জগদিশ জানিয়েছেন টাইমস স্কোয়ারই  সবচেয়ে ভাল স্থান রাম জন্মভূমি শিলান্যাসের স্মৃতিরক্ষা করার।


হাসপাতালে ভর্তি করা হলো সোনিয়া গান্ধীকে

হাসপাতালে ভর্তি করা হল সোনিয়া গান্ধীকে। দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

বৃহস্পতিবার হাসপাতালে বুলেটিনে একথা জানানো হয়েছে। হাসপাতালের চেয়ারম্যান ড. ডিএস রানা জানিয়েছেন, ‘কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীকে এদিন সন্ধে ৭ টা নাগাদ দ্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। রুটিন টেস্টের জন্য ভর্তি করা হয়েছে তাঁকে। তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল।’

হেল্থ বুলেটিনে বলা হয়েছে, সোনিয়া গান্ধী ড. অনুপ কুমার বসু-র অধীনে চিকিৎসাধীন। ওই চিকিৎসক শ্বাসকষ্ট জনিত সমস্যার বিশেষজ্ঞ বলে জানা গিয়েছে।

বর্তমানে তিনি কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। অসুস্থতার কারণে ২০১৭ সালে ওই পদ ছেড়ে দেন তিনি। কিন্তু ২০১৯ লোকসভা নির্বাচনে ভরাডুবির পর তাঁর ছেলে রাহুল গান্ধীও পদ ছাড়েন। এরপরই সভাপতি পদের দায়িত্ব নিতে হয়েছে সোনিয়া গান্ধীকে।
বৃহস্পতিবারও দলের রাজ্যসভা সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন সোনিয়া গান্ধী। অনলাইনে সেই বৈঠক হয়। ছিলেন মনমোহন সিং, প্রাক্তন মন্ত্রী একে অ্যান্টনি, গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা, মল্লিকার্জুন খাড়গে, অম্বিকা সোনি, পি চিদম্বরম, জয়রাম রমেশ প্রমুখ।