চলে গেলেন সোমেন মিত্র

চলে গেলেন সোমেন মিত্র। অসুস্থ অবস্থায় গত কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন ছিলেন। গত রবিবার সেখানে ফোন করে সোমেনবাবুর স্বাস্থ্যের খোঁজও নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমেনবাবুর পরিবার সূত্রে জানানো হয়, আর তাঁর ডায়ালিসিসের কথা ভাবা হচ্ছে না। ইউরিয়া এবং ক্রিয়েটিনিনের মাত্রা নজরে রাখা হচ্ছে। পরিস্থিতি ঠিক থাকলে দু-এক দিনের মধ্যে সোমেনবাবুর পুরনো পেসমেকার বদলানোর কথা বলা হয়েছিল।

ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপরেই বেলভিউ নার্সিং হোমে ভর্তি করা হয় তাঁকে। গত বুধবার তাঁর ডায়ালিসিস করা হয়। শরীরের অতিরিক্ত জল বের করে দেওয়া হয়। প্রায় দেড় লিটারের মত জল বেরিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। ডায়ালিসিস হওয়ায় শরীরে দুর্বলতা ছিল।

প্রদেশ কংগ্রেস সূত্রে জানানো হয়, সোমেনবাবুর কৃত্রিম হৃদযন্ত্র বসানোর কথা রয়েছে। পুত্র রোহন মিত্র সংবাদমাধ্যমের কাছে সোমেন মিত্রের শারীরিক অবস্থা সম্পর্কে অহেতুক বিভ্রান্তিকর খবর পরিবেশন না করার আবেদনও জানিয়েছিলেন।
গত সপ্তাহে রাতে সামান্য জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে বেলভিউ-তে ভর্তি হন তিনি। শ্বাসকষ্ট বাড়ায় তাঁকে আইসিইউ –তে স্থানান্তরিত করা হয়। তাঁর কোভিড টেস্টও হয়েছিল। রিপোর্ট নেগেটিভ আসে।

বিয়ের পরের মুহূর্তেই বর এবং বউ থানায় গেলেন, হকচকিয়ে গেলেন পুলিশ

হাওড়ায় আজব ঘটনা। বিয়ের সাত পাক শেষ হতেই সোজা থানায় বর বউ। নবদম্পতিকে থানায় আসতে দেখে হতবাক হয়ে যায় পুলিশকর্মীরাও। সকলেই ভাবতে থাকেন, কী এমন হল যাতে মণ্ডপ থেকে উঠে সোজা থানায় যেতে হয় বর কনেকে।

থানার ডিউটি অফিসারও বর বউকে দেখে অবাক হয়ে যান। দম্পতিকে থানায় দেখে পুলিশ সদস্যরাও ভিড় জমাতে শুরু করেন। প্রত্যেকেই ভাবছিলেন বিয়ে শেষ না হতেই কী এমন কাণ্ড ঘটল যাতে থানায় হাজির হতে হয় বর বউকে।

থানায় পৌঁছানোর পরে বর-কনে জানায় তাঁরা দুজনেই এখানে পুলিশকর্তার আশীর্বাদ নিতে এসেছেন। নব দম্পতি জানিয়েছেন, এই দুর্যোগের মুহুর্তে পুলিশ যেভাবে মানুষকে সহায়তা করছে, তাতে তাঁরা অভিনন্দনের দাবিদার। পুরো সমাজ এই মুহূর্তে পুলিশ বিভাগকে নিয়ে গর্বিত। আর সেই কারণেই তাঁরা বিয়ে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে করোনা ওয়ারিয়রদের আশীর্বাদ নিতে এসেছেন।
বর-কনের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেন পুলিশ কর্তা। বাগনান থানার হিজলাক গ্রামে এই ঘটনা ঘটেছে। রবিবার রাতে বিয়ে হয় অনিশ ও সংগীতার। এই বিবাহে সামাজিক দূরত্ব কঠোর ভাবে মেনে চলা হয়। খুব কম লোকই এই বিয়েতে অংশ নিয়েছিল। প্রত্যেকেরই মুখে সারাক্ষণ ছিল মাস্ক।
এই নব দম্পতিকে পুলিশের তরফে ৫০ টি মাস্ক ও স্যানিটাইজার বিয়ের উপহার হিসেবে দেওয়া হয়। অফিসার নিজেও দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান।

২ এবং ৯ অগাস্ট রাজ্যে সম্পূর্ণ লকডাউন নয়, ঘোষণা রাজ্য সরকারের

২ এবং ৯ অগাস্ট রাজ্যে সম্পূর্ণ লকডাউন হচ্ছে না৷ ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে সম্পূর্ণ লকডাউনের সূচিতে বদল করল রাজ্য সরকার৷ ট্যুইট করে এ খবর জানিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর৷

ওই দু' দিন বাদ দিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অগাস্ট মাসের মোট সাতদিন রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকছে৷

রাজ্য সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী- ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১ অগাস্ট রাজ্যে 'কমপ্লিট লকডাইউন' থাকছে৷ ২ ও ৯ অগাস্ট রবিবার পড়েছে৷ এই দু' দিন রাজ্যে 'কমপ্লিট লকডাউনের' সিদ্ধান্ত প্রত্যাহার করা হল বলে জানিয়েছে স্বরাষ্ট্র দফতর৷

স্বরাষ্ট্র দফতর ট্যুইটারে জানিয়েছে, এ দিন লকডাউনের সূচি ঘোষণার পর থেকেই বিভিন্ন মহল থেকে ২ এবং ৯ অগাস্ট সম্পূর্ণ লকডাউন না করার জন্য অনুরোধ ও আবেদন আসছিল৷ কারণ ওই দু'টি দিনই কয়েকটি ধর্মীয় উৎসব এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠান পালন করা হয়৷ সেই কারণেই ২ এবং ৯ অগাস্ট সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত প্রত্যাহার করা হল৷ মানুষের ভাবাবেগকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজ্য স্বরাষ্ট্র দফতর জানিয়েছে৷

লকডাউনে পরিষেবা না মেলার জন্য, রাতের ট্রেন ধরতে ভিড় শিয়ালদহ স্টেশনে

ট্রেন ছাড়বে রাত ১১ঃ১৫ মিনিটে। আর যাত্রীরা স্টেশনে এসে পৌছে গেলেন সকাল ৬টায়। কেউ কেউ আবার এলেন সকাল ৮টার মধ্যে, সৌজন্যে লকডাউন। কলকাতা থেকে উত্তরবঙ্গের যাওয়ার জন্য এখন ভরসা শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার এসি এক্সপ্রেস। এই স্পেশাল ট্রেন একমাত্র ভরসা হওয়ার কারণে যাত্রীদের চাপ রয়েছে। নিয়মানুযায়ী ট্রেন ছাড়ার দু'ঘন্টা আগে স্টেশনের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয় যাত্রীদের।

যেহেতু শনিবার লকডাউন, তাই রাস্তায় মিলছে না কোনও বাস, অটো বা ট্যাক্সি। ফলে স্টেশনে পৌছনো যাবে কিনা তা নিয়ে ব্যাপক সংশয় তৈরি হয়েছিল। ফলে কেউ আর সময় নষ্ট না করে ভোরবেলা গাড়ি ভাড়া করে স্টেশনে চলে এসেছেন। কেউ কেউ আবার পায়ে হেঁটে এসেছেন শিয়ালদহ স্টেশনে। যদিও স্টেশনে তাদের ঢুকতে দিল না আর পি এফ। বাইরে খোলা আকাশের নীচেই ব্যাগ পত্তর, কেউ কেউ আবার বাচ্চাদের নিয়ে বসে থাকলেন। বেহালায় থাকেন কাঞ্চন দত্ত। বাড়ি কোচবিহারে। তিনি জানাচ্ছেন, "প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের ওখানে। আবার কাল থেকে ভারী বৃষ্টি হবে। বন্যা পরিস্থিতি হয়ে গিয়েছে, তাই আমাকে বাড়ি ফিরতে হচ্ছে। আজ বেহালা থেকে আসার মতো কিছুই পাইনি, পাবো বলেও মনে হচ্ছিল না। আমি তাই পায়ে হেঁটে চলে এসেছি। ভোর ভোর চলে এলাম। পুলিশ দু'জায়গায় আটকেছিল। আমি রেলের টিকিট দেখানোয় আমাকে ছেড়ে দেওয়া হয়।" একই অভিজ্ঞতা হয়েছে, আলিপুরদুয়ারের জয়ন্ত সাহার। তিনি জানাচ্ছেন, "একটা গাড়িকে ম্যানেজ করতে পেরেছিলাম। যদিও কসবা থেকে শিয়ালদহ ছেড়ে দিয়ে গেল গাড়ি ২৭০০ টাকা  নিয়েছে।"

কমবেশি একই অভিজ্ঞতা প্রত্যেকের। অনেকে অবশ্য আর পি এফ'কে বোঝানোর  চেষ্টা করেছিলেন, তাদের যদি স্টেশনে ঢুকে বসতে দেওয়া হয়। যদিও সেই অনুমতি দেয়নি রেল রক্ষী বাহিনী। ফলে ভোর থেকে রাত অবধি খোলা আকাশের নীচেই বসে থাকতে হল যাত্রীদের। এদিন অবশ্য সকাল থেকে কড়া ছিল স্টেশন এলাকার নজরদারির ছবি।

লকডাউন নিয়ে আজ বিকেলে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। সাংবাদিক দের নিয়ে হবে বৈঠক।

সপ্তাহে দুদিন করে লকডাউনের ঘোষণা ইতোমধ্যে করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার ছিল লকডাউন। চলতি সপ্তাহে লকডাউন হবে বুধবার। কিন্তু তাতেও রাজ্যে করোনা সংক্রমণে বাঁধ দেওয়া যায়নি। প্রতিদিনই গড়ে ২০০০-২২০০ জন আক্রান্ত হচ্ছেন মারণ ভাইরাসে। এই পরিস্থিতিতে মঙ্গলবার বিকেল ৪টের সময় ফের সাংবাদিক বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেখান থেকে লকডাউন নিয়ে কোনও বড় ঘোষণা করতে পারেন তিনি।


সোমবার কলকাতা-সহ তিন শহরে ICMR-এর অত্যাধুনিক করোনা পরীক্ষাকেন্দ্রের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেখানেই প্রধানমন্ত্রীর সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে বিষদে কথা হয় তাঁর। সেই প্রসঙ্গেই রাজ্যে বিমান চলাচল ও ইউজিসি-র পরীক্ষা নির্দেশিকা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের একাংশের ধারনা, অনেক রাজ্যই যেখানে টানা লকডাউনের পথে হেঁটেছে, সেখানে শুধুমাত্র সপ্তাহে দুদিন লকডাউন ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ। কিন্তু তাতে সংক্রমণ থামার কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তাই ফের কি ধারাবাহিক লকডাউন ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী? উদগ্রীব অপেক্ষা অনেকেরই।

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে এদিন প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে মোট ৮১টি করোনা-ল্যাব রয়েছে। তবে আরও ল্যাব দরকার। বাংলায় ইতোমধ্যে ১০৬টি সেফ হাউস তৈরি করা হয়েছে। এছাড়াও প্লাজমা ব্যাংক এবং নতুন কোভিড ক্লাবও হয়েছে। করোনা মোকাবিলায় বাংলা ঠিক কতটা আন্তরিকতার সঙ্গে কাজ করছে, তা প্রধানমন্ত্রীকে বুঝিয়ে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু এরই পাশাপাশি রাজ্যের করোনা চিত্রও যে ধারাবাহিকভাবে উদ্বেগজনকই হয়ে রয়েছে, তা এদিনের করোনা সম্পর্কিত স্বাস্থ্য দফতরের বুলেটিনেও স্পষ্ট। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে আরও ২১১২ জন ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ দেখা গিয়েছে। থেমে নেই মৃত্যু মিছিলও। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসের কামড়ে মৃত্যু হয়েছে ৩৯ জনের। তবে, আশার কথা হল পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় যত জন নতুন করে আক্রান্ত হয়েছেন, সেই তুলনায় সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেশি। আক্রান্ত যেখানে ২১১২ জন, সেখানে ২১৬৬ জন মানুষ সুস্থ হয়ে উঠেছেন। যা রীতিমতো আশাপ্রদ বলছেন চিকিৎসকরা। তবে, এখনই নিশ্চিন্ত হওয়ার উপায় নেই। কারণ রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতিকেও যথেষ্ট উদ্বেগের বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে ফের কি লকডাউনের পথেই হাঁটতে চলেছে রাজ্য, অপেক্ষা মঙ্গলবার বিকেল ৪টে পর্যন্ত।

আগামী সপ্তাহে লকডাউন কদিন? 1 দিন? জেনেনিন বিস্তারিত




কোভিড সংক্রমণ ঠেকাতে প্রতি সপ্তাহে দু’দিন করে রাজ্যে সার্বিক লকডাউন করার পথে হেঁটেছে রাজ্য সরকার। চলতি সপ্তাহে বৃহস্পতি এবং শনিবার সার্বিক লকডাউন হয়েছে। আগামী সপ্তাহে বুধবার একটি লকডাউনের দিন স্থির রয়েছে। সরকার জানিয়েছিল, আগামিকাল, সোমবার বৈঠক করে দ্বিতীয় দিনের ঘোষণা করা হবে। সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ভিডিয়ো বৈঠক থাকায় ওই বৈঠক না-হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে প্রশাসনিক সূত্রের ধারণা, ওই সপ্তাহে দ্বিতীয় কোনও লকডাউন-দিনের ঘোষণা শেষ পর্যন্ত না-ও হতে পারে। কারণ, ওই সপ্তাহে একটি ছুটির দিন রয়েছে বকরিদের জন্য। যে-হেতু ছুটির দিনে গতিবিধি বিশেষ থাকে না, সেই কারণে তার পরের সপ্তাহে দু’দিন লকডাউনের ঘোষণা করতে পারে সরকার। 


এ দিন কলকাতার রাস্তাঘাট মোটের উপর শুনশান ছিল। অনিয়ম দেখলেই ব্যবস্থা নিয়েছে পুলিশ। এ দিন সকাল থেকে বিকেল ৬টা পর্যন্ত লকডাউন নিয়ম বিধি না-মানার জন্য গ্রেফতার হয়েছেন ৭০৩ জন। মাস্ক না-পরার জন্য মামলা করা হয়েছে ৩৬৮ জনের বিরুদ্ধে। রাস্তায় থুতু ফেলার জন্য মামলা হয়েছে ১১ জনের বিরুদ্ধে। অপ্রয়োজনে গাড়ি নিয়ে রাস্তায় বেরোনোর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে ১৪টি গাড়ির চালকের বিরুদ্ধে। ইএম বাইপাসের দু’জায়গায় লকডাউন বিধি অমান্য করে রাস্তায় বার হওয়া গাড়ি এবং মোটরবাইক আটকাতে গিয়ে জখম হয়েছেন দু’জন পুলিশকর্মী। তবে শহরের কয়েকটি এলাকায় গলিতে এ দিন ক্রিকেট খেলা বা আড্ডা চোখে পড়েছে।


বিভিন্ন জেলাতেও লকডাউন মোটের উপর সফল হলেও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত নিয়ম না-মানার প্রবণতা  চোখে পড়েছে। যেমন বাঁকুড়া শহরের আশ্রমপাড়ায় সকালে গাছতলায় জমিয়ে বসে আড্ডা দিচ্ছিলেন জনা বারো লোক। পুলিশের টহলদারি গাড়ি হাজির হওয়ায় ফাঁকা হয়ে যায় গাছতলা। আবার মালদহের ইংরেজবাজার শহরের বিশ্বনাথ মোড়ে এ দিন সকালে তখন মাইক হাতে লকডাউনে ঘরে থাকার কথা ঘোষণা করছিলেন আইসি মদনমোহন রায়। হঠাৎ দেখা যায়, ভ্যানের পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছেন এক যুবক। লকডাউনে বাইরে কেন? সাইকেল-আরোহীর জবাব, ‘‘ওষুধ কিনে বাড়ি ফিরছি।’’ তবে তল্লাশি করে তাঁর পকেট থেকে ওষুধের বদলে দু’প্যাকেট বিড়ি মেলে। এর পরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

আড্ডা বন্ধ করতে গিয়ে ধাক্কাধাক্কি হয় ইংরেজবাজারের বালুরচর এলাকায়। এক সিভিক ভলান্টিয়ারকে হেনস্থার দায়ে পুলিশ আটক করে এক ব্যক্তিকে। রায়গঞ্জে লাঠিপেটা হয়েছে বলে অভিযোগ।

পশ্চিম বর্ধমানের সীতারামপুর স্টেশন লাগোয়া এলাকায় কিছু ক্ষণের জন্য তৃণমূলের দলীয় অফিস খোলা হয়েছিল। তবে আসানসোল পুরসভার তৃণমূল কাউন্সিলর অমিত তুলসীয়ান বলেন, ‘‘অফিস খোলা ঠিক হয়নি। কিছু ক্ষণ পরেই তা বন্ধ করে দেওয়া হয়।’’ কাঁথি শহরের ক্যানাল পাড় থেকে নেতাজি মার্কেট পর্যন্ত অভিযান চালিয়ে আনাজ ও মাছের দোকান তুলে দেয় পুলিশ ও পুরসভার দল। হুগলি জেলার চটকলগুলি খোলা ছিল এ দিন। সেখানে দূরত্ব-বিধি মানা হয়নি বলেই অভিযোগ। মুর্শিদাবাদে বিধিভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৬০ জনকে।

পুলিশ-প্রশাসনের একটি অংশের বক্তব্য, লোকজনের বাইরে বার হওয়ার প্রবণতা বন্ধ হওয়া জরুরি। তা না-হলে লকডাউন পুরো সফল করা মুশকিল। দিনের শেষে কোচবিহার শহরের এক বাসিন্দার মন্তব্য, ‘‘আমাদের এমনই অবস্থা যে, পুলিশের লাঠি না-পড়লে শিক্ষা হয় না। রবিবার দেখবেন, আবার লোকজন জমিয়ে মাছ, মাংস কিনতে বাজারে ভিড় করবে।’’



আজ শনিবার (25/07/2020) কলকাতাতে কড়াকড়ি ভাবে চলছে লকডাউন। দেখেনিন কিছু জায়গায় চিত্র।

আজ কলকাতাতে লকডাউনের কিছু চিত্র। 
ছবি - কলকাতা পুলিশের ফেসবুক থেকে। 

আজকের (25/07/20 শনিবার) বাগনানের লকডাউনের কিছু ছবি

Covid 19 এর জন্য সারা বাংলা জুড়ে চলছে পূর্ণ লকডাউন। সেই লকডাউনে হাওড়ার বাগনানের কিছু ছবি।
 ছবি রিপোর্টার সুপ্রতিম মজুমদারের ফেসবুক পেজ থেকে নেওয়া।